freelancing

কোথায় সহজে ফ্রিল্যান্সিং জব পাবেন ? মূলত কয়েক ভাবে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়: ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে: অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে যেমন : Fiverr, Upwork, People per hour, Freelancer.com, Microworkers ইত্যাদি । এই সকল মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে হবে, সেখানে খুব সুন্দরভাবে প্রোফাইল তৈরী করে এপ্লাই করতে হবে । তবে একাউন্ট খোলার আগে অবশ্যই অবশ্যই আপনাকে ভালভাবে কাজ শিখতে হবে । কাজ না শিখে এপ্লাই করলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে । সোস্যাল মিডিয়া: ফেসবুকের বিভিন্ন বায়ার গ্রুপ, বা জব গ্রুপ যেমন: Digital marketing group, Graphic design group, web development group. এই রকম বিভিন্ন কাজ সংক্রান্ত গ্রুপে প্রচুর বায়ার কানেক্ট থাকে । আপনি কি কি কারতে পারবেন তা বিস্তারিত লিখে একটি সুন্দর ব্যানর সহ পোষ্ট করলে প্রচুর বায়ার আপনাকে নক করবে । খুব সহজেই আপনি কাজ পাবেন । ফেসবুক ছাড়াও ইন্সটাগ্রাম, টুইটার, লিংকডইন ইত্যাদি । তবে সবচাইতে ইফেক্টিভ হল লিংকড ইন । বায়ারের খনি বলা হয় লিংকড ইনকে । ট্রেডিশনাল জব সাইট: বাংলাদেশের একটি ট্রেডিশনাল জব সাইট হল bdjobs.com, বাংলাদেশে এই রকম আরো অনেকগুলো জব সাইট আছে যেখানে সকল ধরনের চাকরী পাওয়ার যায় । এগুলো ফ্রিল্যান্সিং জব সাইট না, সাধারণ জব সাইট । কিন্তু এই সাধারণ জব সাইটে আপনি আপনার চাকরী খুঁজতে পারবেন । যেমন আপনি এই সকল জব সাইটে ” Digital Marketing, Grphic design, web development, ইত্যাদি লিখে সার্চ করলে প্রচুর চাকরী পাবেন । এই চাকরীগুলো আপনি চাইলে তাদের অফিসে গিয়ে করতে পারবেন আবার চাইলে নিজের ঘরে বসেও করতে পারবেন । ঠিক এই রকম পৃথিবীর প্রত্যেক দেশে এক বা একাধিক ট্রেডিশনাল জব সাইট আছে । দেশের নাম দিয়ে গুগলে সার্চ করলেই পাবেন । যেমন: job site in Zermany, Job site in india, Job site in Italy ইত্যাদি । এই ভাবে সারা বিশ্বব্যাপী প্রত্যেক দেশে আপনি জব সার্চ করতে পারবেন । কোম্পানী যে দেশেরই হোক না কেন আপনি নিজের ঘরে বসে কাজ করতে পারবেন । কোম্পানী আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা দিবে । ক্রেইগলিষ্ট: সারা পৃথিবীর সবচাইতে বড় চাকরীদাতা সাইট হল আমেরিকার Craigslist.com আপনি ক্রেগলিষ্ট এর মাধ্যমে আমেরিকার ৫০ টি স্টেটে জব সার্চ করতে পারবেন । প্রচুর চাকরী আপনি এইভানে পাবেন । মনের সুখে এপ্লাই করতে থাকুন । সরাসরি বায়ার: মনে করুন আপনি বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরে চাকরী পেতে চাচ্ছেন । তাহলে আপনি গুগলে সার্চ করুন: Pharmaceuticals Company Bangladesh List এইভাবে বাংলাদেশের সবগুলো ঔষধ কোম্পানীর ওয়েবসাইট পাবেন । এখন এই প্রত্যেক কোম্পানীর কন্টাক্ট অপশনে যান – সেই কোম্পানীর ইমেইল পাবেন । এখন আপনি তাদেরকে আপনির সিভি মেইল করতে পারেন । তবে শুধু সিভি মেইল করলে কোন লাভ হবে না । খুব সুন্দভাবে গুছিয়ে লিখতে হবে আপনি কেন তাদের কোম্পানীতে কাজ করতে চান, আপনি তাদেরকে কি কি বেনিফিট দিতে পারবেন বা তাদের কি কি সমস্যা সমাধান করতে পারবেন । এইভাবে আপনি সারাপৃথিবীর যে কোন দেশের যে কোন সেক্টরেরর সকল কোম্পানীকে খুঁজে বের করতে পারবেন এবং সেই সকল কোম্পানীতে জব এপ্লাই করতে পারবেন । আপানর এক টাকাও খরচ হবে না । সুতরাং বুঝতেই পারছেন সারা বিশ্বব্যাপী আপনি এপ্লাই করতে পারবেন । আপনি শুধু বাংলাদেশের সীমানার মধ্যে সীমাবন্ধ নয় । সবচাইতে মজার বিষয় হল যতই এপ্লাই করেন আপনার এক টাকাও খরচ হবে না । এপ্লাই করবে অনলাইনে , সিভি পাঠাবেন অনলাইনে, ইন্টারভিউ, কাজ করা, জমা দেয়া, পেমেন্ট নেয়া সবকিছুই অনলাইনে । আপনার অতিরিক্ত কোন খরচ হবে না । কোন ব্যাংক ড্রাফট বা চালন বা পরীক্ষার ফিস লাগবে না । আরো মজার বিষয় হল সারা বিশ্বব্যাপী চাকরী প্রার্থী খুবই কম কিন্তু চাকরী দাতা অনেক বেশী । সুতরাং চাকরীর কোন অভাব নাই । এখন দরকার শুধু খুব ভালভাবে কাজ শিখা ।

Comments

Popular posts from this blog